রাজনীতি

জাতিকে নেতৃত্ব দিতে তারেক রহমানকে দরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল একাদশ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্ব দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ৭ সেপ্টেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক দিবস উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান পরীক্ষা সামনে আসছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, মহান পরীক্ষা সামনে আসছে। আগামী দিনগুলোতে আমরা সুষ্ঠু নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যেতে পারব কিনা।

সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের সাক্ষাৎকারে বোঝা গেছে, জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্ব দরকার।

আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই শিক্ষকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

 

বিষয়:জাতীয় নির্বাচন তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শিক্ষক দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…