বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানীতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপি’র কোন বিরোধ নেই। তবে নিত্যদিনের দুর্দশা দূর করতে না পারলে সংস্কার সফল হবে না।








