বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভ্যুত্থানের আগে যারা গুপ্ত ছিলো তারাই এখন নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। তার মতে, এই জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। পরে ফরিদপুরে জনসভায় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। মহসীন হোসেনের ভিডিওচিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট।







