বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের যাবতীয় সমস্যা চিহ্নিত করে তার স্থায়ী সমাধান করবেন।
জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের দায়িত্ব পালনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট তৈরী করা হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতাপ্রিয়-গণতন্ত্রকামী মানুষদের সজাগ থাকার আহবান জানিয়েছেন তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।








