জনপদ

জনগণ ‘হ্যাঁ’ ভোট ও নতুন বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় দেবে: আখতার

জনগণ ‘হ্যাঁ’ ভোট ও নতুন বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় দেবে: আখতার

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দিন শেষে যতই ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করা হোক না কেন, দেশের জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে ও নতুন বাংলাদেশের পক্ষে চুড়ান্ত রায় দেবে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আয়োজিত যাত্রার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সকল জনগণ চায় শহীদ ওসমান হাদীর খুনিদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে। খুনিদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলে প্রত্যাশা করেন আখতার।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, সদস্য রাকিব রানা মাসুদ, কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহসহ জাতীয় ও যুবশক্তির অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয়:জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ সদস্য সচিব আখতার হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…