রাজনীতি

‘সদস্যপদ নবায়ন কার্যক্রম’ উদ্বোধন করলেন তারেক রহমান

সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃবৃন্দ সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে একত্রিত হয়েছেন, ছবি তোলার সময় সবাই মঞ্চে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিজ হাতে ফরম পূরণ করে প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার ২০ জানুয়ারি বিকেলে রাজধানীর শুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রথমে তারেক রহমান নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। পরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সকলে নিজ নিজ সদস্যপদ নবায়ন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিবরা এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিষয়:তারেক রহমান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…