রাজনীতি

১২ দলীয় জোট ও সমমনা দলগুলোর সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক

তরিক রহমান ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরিক রহমান একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করছেন, পেছনে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুই ঘণ্টার এই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 শুক্রবার ৮ আগস্ট গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন তিনি।

বৈঠকে ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ নিজ নিজ জোটের এবং এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান নিজ দলের প্রতিনিধিত্ব করেন।

দুই জোটের নেতৃবৃন্দের মধ্যে বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বিকল্পধারা বাংলাদেশ এর অধ্যাপক নুরুল আমিন ব্যাপারি, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকিব, জাগপার খন্দকার লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামসহ জোটের শরিক দলগুলোর নেতারা ছিলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ১২ দল নিয়ে ‘১২ দলীয় জোট’ এবং ১১ দল নিয়ে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ যুগপৎভাবে অংশ নেয়।

বিষয়:১২ দলীয় জোট এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…