রাজনীতি

ঢাকা-১৭ আসনে ভোটার হলেন তারেক রহমান

তারেক রহমান ভোটার নিবন্ধন করছেন ঢাকার একটি কেন্দ্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন ঢাকার একটি কেন্দ্রে, যেখানে তিনি একটি ডেস্কে বসে স্বাক্ষর করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে জাতীয় ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন তিনি।

আজ (২৭ ডিসেম্বর) শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক) প্রদান করে ভোটার নিবন্ধনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারেক রহমান। এর আগে তিনি অনলাইনের মাধ্যমে ভোটার হওয়ার আবেদন করেছিলেন।

ইসি সূত্র জানায়, তারেক রহমান রাজধানীর গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়ে যাবে।

এর আগে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখান থেকেই তিনি এনআইডি নিবন্ধনের উদ্দেশ্যে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে রওনা হন।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ঢাকা-১৭ তারেক রহমান ভোটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…