অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহে বিএনপি’র সমাবেশে তিনি বলেছেন, শহিদদের আত্মত্যাগ তখনই সাফল্য পাবে যখন জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি আসবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান।








