জনপদ

নির্বাহী আদেশে নয়, আইনী প্রক্রিয়া শেষে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

আমীর খসরু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, চারজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাহী আদেশে নয়, আইনী প্রক্রিয়া শেষে দেশে ফিরবেন তারেক রহমানের বিষয় নিয়ে আমীর খসরু সংবাদ সম্মেলন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেখ হাসিনার মতো নির্বাহী আদেশে তারেক রহমানের মামলা বাতিল করার পক্ষে বিএনপি না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইনী প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়েই দেশে ফিরে আসবেন তারেক রহমান।

শনিবার (১২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরের সাড়ে ৩০০ বছরের ঐতিহ্যবাহী দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি নির্বাচন বিষয়ে বলেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে হয়েছে, এখানে কারও কোন দ্বিমত নাই। যেখানে মৌলিক সংস্কারে ঐক্যমত হয়েছে তা আমরা দ্রুতই করতে পারি। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। সকলের অংশীদারিত্বমূলক, জবাবদিহিমূলক অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট-স্বৈরাচার কেন তৈরি হয়েছিল, জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। জনগণ ভোট দিতে পারেনি বলে। আবার সেই অবস্থাতে যেন ফিরে না যায় সেজন্যই কাজ করা হচ্ছে। জনগণ যেন ভোটের মাধ্যমে আশা আকাঙ্খা প্রত্যাশার ব্যক্ত করতে পারবে। নির্বাচিত সংসদ সদস্য জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমূখ।

বিষয়:আমীর খসরু টাঙ্গাইল তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…