যুক্তরাষ্ট্র সরকারের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯শে জুলাই আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের বরাতে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস।
বৈঠকটি সশরীরে হলে আগামী ২৭শে জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে প্রতিনিধি দল। তবে আলোচনাটি ভার্চুয়ালিও হতে পারে বলে বাসসের খবরে উল্লেখ করা হয়েছে।
যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেও আলোচনা হতে দেখা গেছে, কিন্তু তাতে শুল্ক কমার বিষয়ে কোন নিশ্চিত আশ্বাস পাওয়া যায়নি।
তবে এ দফায় আলোচনা শেষে শুল্ক কমতে পারে বলে আশা করছেন বাংলাদেশের কর্মকর্তারা।










