রাজনীতি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নেতাকর্মীদের সমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দিতে আসা নেতাকর্মীদের সমাগমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা হয়েছে। তার পক্ষে জেলা বিএনপির নেতারা মনোনয়নপত্র দাখিল করেন।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং সাবেক সভাপতি সাইফুল ইসলাম।

বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বগুড়া-৬ ছাড়াও ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনি লড়াইয়ে সরাসরি অংশগ্রহণের কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন জেলা বিএনপি ঢাকা-১৭ তারেক রহমান বগুড়া-৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…