চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্নীকে ছাড়া আমি অসম্পূর্ণ: তাপস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৫, মে ২০২৩
বিনোদন
A A

দেশের সংস্কৃতিঅঙ্গনের পরিচিত জুটি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। জন্মদিনে স্ত্রীকে বারবারই চমকে দেন তাপস। কখনো বলিউডে গান গেয়ে-সেই গান উপহার হিসেবে জন্মদিনে প্রকাশ করে, কখনোবা সংগীতাঙ্গনের সকলকে নিয়ে দারুণ মজা করে।

এবারের জন্মদিন উদযাপনে তারা দেশের বাইরে। সেখানেও স্ত্রীকে চমকে দিলেন অদ্ভুতভাবে। হাজার গোলাপের তোড়ায় প্রথম শুভেচ্ছা জানালেন তাকে। স্যোসাল মিডিয়ায় তাপসের প্রকাশ করা এক ভিডিওতে তাতে অবাক মুগ্ধতায় ভাসতে দেখা গেছে মুন্নীকে।

দেশের অন্যতম ফ্যাশন আইকন, সফল উদ্যোক্তা ও গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী সংস্কৃতি অঙ্গনের প্রিয় নাম। জন্মদিনে ফারজানা মুন্নীকে তাই মজার মজার ভালোবাসাময় শুভেচ্ছা জানিয়েছেন দেশি বিদেশি অসংখ্য তারকা শিল্পীরা।

গানবাংলা টেলিভিশনের বিশ্বসমাদৃত মিউজিক প্লাটফর্ম ‘উইন্ড অব চেঞ্জ’সহ দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স এবং টিএম নেটওয়ার্কের সফল যাত্রায় তারা দুজন যেন একে অন্যের পরিপূরক। তাপস বলেন, ‘মুন্নীকে ছাড়া আমি অসম্পূর্ণ। যে তাপসকে পৃথিবী চেনে তা হয়তো তাকে ছাড়া কখনোই সম্ভব হতো না।’

এদিকে, দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছায় ভাসছেন মুন্নী। শুভেচ্ছা বার্তায় ফুটে উঠেছে- শিল্পীদের যথাযথ সম্মান প্রদর্শন ও ভালোবাসার বন্ধনে বেঁধে মিউজিক ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তার অসামান্য ভূমিকার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপসতারকামিউজিকমুন্নীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

জুন ১৬, ২০২৬

‘কল্কি ২’ তে দীপিকাকে সরিয়ে সুমতির চরিত্রে আলিয়া?

জুন ১৬, ২০২৬

অভিনয়ে নামলেন ফুটবলার জামাল ভূঁইয়া

জুন ১৬, ২০২৬

চ্যানেল আইতে পাঁচ তারকার স্মৃতিময় একদিন

জুন ১৬, ২০২৬

জাল ভিসায় মানবপাচারের অভিযোগে বিমান কর্মকর্তা গ্রেপ্তার

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT