চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে সহযোগিতার আহ্বান জানিয়ে তনুশ্রীর পোস্ট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
বিনোদন
A A

আবারও শিরোনামে এসেছেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তবে এবার একেবারে ব্যতিক্রমী কারণে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন, নিজের বাড়িতেই তিনি হয়রানির শিকার হচ্ছেন।

সদ্য আরেক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, ‘মহাদেব’ বলেছেন, আগামী সাত বছর পর্যন্ত নরেন্দ্র মোদিই ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, এবং দেশের মানুষের উচিত মোদিকে সহযোগিতা করা।

তনুশ্রী তার স্টোরিতে নিজের একটি সেলফি দিয়ে লেখেন,“মহাদেব বলছেন, আগামী সাত বছর পর্যন্ত অন্তত মোদিজিই প্রধানমন্ত্রী থাকবেন। সবাইকে তিনি বলছেন ভারতের উন্নয়নের জন্য মোদিজিকে সহযোগিতা করতে। সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, তাই এসব কিছুর কোনো মানে হয় না।”

তিনি আরও লেখেন,“এসবের কোনো ফল হবে না। তাকে (মোদি) শান্তিতে নিজের কাজ করতে দিন। এতেই সকলের মঙ্গল। সবাই মিলে তার হাত শক্ত করুন, যাতে ভারতকে আরও ভালো জায়গা বানানো যায়।”

এর কয়েকদিন আগেই তনুশ্রী দত্ত ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে খুবই উদ্বিগ্ন ও বিচলিত দেখা যায়। তিনি দাবি করেন, নিজের পরিবারের সদস্যদের দ্বারাই তিনি হয়রানির শিকার হচ্ছেন।

ভিডিওতে তিনি বলেন, “আমি আমার নিজের বাড়িতে হয়রানির শিকার হচ্ছি। পুলিশকে ফোন করেছিলাম। তারা এসে বলেছে থানায় গিয়ে লিখিত অভিযোগ জানাতে। হয়তো কাল বা পরশু যাবো। আমি খুব অসুস্থ। গত ৪-৫ বছর ধরে আমাকে অনেক হয়রানি সহ্য করতে হয়েছে।”

Reneta

এই ভিডিও ভাইরাল হতেই, অনেকেই তার পাশে দাঁড়ান ও উদ্বেগ প্রকাশ করেন, আবার অনেকেই অভিযোগ করেন, তিনি শুধুমাত্র আলোচনায় আসার জন্য এমন কাজ করছেন। –নিউজ এইটিন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়তনুশ্রী দত্তবলিউডভারতমোদিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT