চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণ চেয়ে তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
বাংলা পোশাক পরা নারী, চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ঝিলিক নামে এক নারী উদ্যোক্তা লিগ্যাল নোটিশ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী তিশা একটি প্রমোশনাল ফটোশুট করেননি। সেজন্য ওই উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মন্তব্য, চলছে বিতর্কও। ঝিলিক নামের ওই নারী উদ্যোক্তা বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীর বরাবর এই লিগ্যাল নোটিশ পাঠান।

Banglabid

নোটিশে বলা হয়, তানজিন তিশা, আপনি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী এবং টিভি উপস্থাপিকা। আপনি দীর্ঘদিন যাবৎ মিডিয়া জগতের সাথে জড়িত। উক্ত মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন। যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা ।

এতে বলা হয়, আপনি আপনার ভেরিফাইড ইনস্ট্রাগ্রাম আইডি থেকে উক্ত শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করলে, আমার মক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে উক্ত শাড়িটি পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আপনার বসবাসকৃত আবাসস্থলের ঠিকানায় প্রদান করেন।

লিগ্যাল নোটিশে বলা হয়, আমার মক্কেল আপনার কথার ওপর সরল বিশ্বাসে শাড়িটি আপনার বাসায় পৌঁছে দেন। আপনি তারপর হতে নানা প্রকার ভয়েস ম্যাসেজ এবং ম্যাসেজ দ্বারা শাড়িটি পরিধান করে ‘Aponia’ পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন। অতঃপর নেটিশ গ্রহীতাকে পেজ কর্তৃপক্ষ নানাভাবে নানা উপায়ে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য অনুরোধ করেন।

Reneta

আপনি চলতি বছরের ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে পেজ প্রমোশন না করে, পেজ কর্তৃপক্ষের সাথে বিগত ৬ মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেন নাই। আপনি ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সাথে কোনোরূপ কথোপকথন থেকে বিরত থেকেছেন। পরবর্তীতে আপনি শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা হতে অদ্যাবধি বিরত রয়েছেন। এমনকি আমার মক্কেল বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলে আপনার পক্ষ থেকে কোনোপ্রকার সাড়া পাওয়া যায়নি।

নোটিশে বলা হয়, অতঃপর উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় Verified Facebook ID থেকে লেখেন যে, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।’ যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলছাতুরি মাত্র।

আপনি একজন পরিচিত অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপিকা হওয়া স্বত্ত্বেও ২৮৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পেজ প্রমোশনের বিপরীতে গ্রহণ করেও, আপনি এখনো পেজ প্রমোশন/শাড়িটির মূল্য পরিশোধ করা হতে বিরত থেকে আমার মক্কেলের সাথে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন। যাহা বাংলাদেশ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, যেহেতু ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মক্কেলের কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনোপ্রকার পেজ প্রমোশন না করে আমার মক্কেলের সহিত যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। অতএব, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে আমার মক্কেলের নিকট হতে গ্রহণকৃত শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ লাখ টাকা আমার মক্কেল বরাবরে পরিশোধ করবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করবেন।

অন্যথায় আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনে উল্লিখিত ধারাসহ অপরাপর ধারা সমূহে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হবে। যার দায়-দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিন তিশালিগ্যাল নোটিশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT