চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রীর কড়া সমালোচনার মুখে সাউথ আফ্রিকান সাবেকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
তানজা ভুর

তানজা ভুর

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নাভি মুম্বাইয়ে ভারত দলকে সমর্থন দিতে এসেছিলেন দেশটির সাবেক পুরুষ ও নারী ক্রিকেটাররা, সাউথ আফ্রিকাকে হারানোর পর মাঠে-গ্যালারিতে দেখা যায় তাদের। সেদিন গ্যালারিতে ছিলেন না কোন প্রোটিয়া সাবেক কিংবা বর্তমান খেলোয়াড়। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন সাউথ আফ্রিকান অভিনেত্রী তানজা ভুর।

সাউথ আফ্রিকার সাবেকদের প্রতি ক্ষোভ প্রকাশের আগে তিনি বলেছেন, ‘ভারত, তোমরা বিশ্বকাপ জিতেছ। তোমাদের অভিনন্দন। আমাকে একটু সময় দাও, কারণ আমি তোমাদের বলছি কেন। কারণটা তোমরাই।’

ম্যাচের পর ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রোহিত শর্মাদের দেখা যায় বলে তানুজা উল্লেখ করেছেন। বলেছেন, ‘সাউথ আফ্রিকা থেকে কে এসেছে, কাউকে তো আসতে দেখলাম না। সাবেক যে ক্রিকেটাররা, যারা সাউথ আফ্রিকাকে ভালোবাসে, তারা কোথায়? ওহ, তাহলে এটা তাদের কাছে বড় কোন আসর নয়।’

‘স্মৃতি মান্দানা এবং মেয়েরা অনেক কঠোর পরিশ্রম করছেন। তারা খুব ভালো করেছেন। কিন্তু কেমন লাগত যদি আশেপাশে কাউকে না পেতেন? তারা(সাবেকরা) আগেই ভেবে নিয়েছিলেন আমরা(প্রোটিয়ারা) হারব। আমি এটাই বলতে চেয়েছিলাম শুধু।’

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে ভারতের মেয়েরা, জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় হারমানপ্রীত কৌরের দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তানজা ভুরভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপরোহিতলিড স্পোর্টসশচীনসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি, ভালো ফলাফলে উপবৃত্তি: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

শহীদ জিয়ার উদ্বোধন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১৬, ২০২৬

বিশ্বকাপ শেষ ডাচ তারকা ডিফেন্ডারের

মে ১৬, ২০২৬

কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

মে ১৬, ২০২৬

গ্যাসলাইনের আগুনে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT