চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
বিনোদন
A A

নাটকের পর্দায় যেসব গল্প দেখে দর্শক অভিভূত হন, কখনো হাসেন, কখনো আবেগে ভাসেন— সেসব গল্পের নেপথ্যে থাকেন একজন নাট্যকার। সমকালীন বাংলা নাটকের তেমনই একজন পরিচিত ও সফল গল্পকার ছিলেন তানিন রহমান। কিন্তু সেই গল্পকারের কলম থেমে গেল চিরতরে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। নির্মাতা মাহমুদুর রহমান হিমি, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ নাটকের বহু মানুষই তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

অপূর্ব অভিনীত বহু জনপ্রিয় নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন তানিন। তাই এই তারকা অভিনেতা লিখেছেন, ‘আমার অসংখ্য নাটকের লেখক তানিন রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানিন রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।’

Banglabid

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। কয়েকদিন আগে মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে বৃহস্পতিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক করলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার বাদ এশা জুরাইন নোয়াখালী পট্টি জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এক দশকেরও বেশি সময় ধরে নাট্যজগতে সক্রিয় ছিলেন তানিন রহমান। তার লেখা নাটকে অভিনয় করেছেন এ সময়ের প্রায় সব জনপ্রিয় অভিনয়শিল্পী। দর্শকপ্রিয় অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন তিনি।

Reneta

তানিন রহমানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানিন রহমাননাটকলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

পরবর্তী

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

পরবর্তী

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের...

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT