কারাগার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দুধ দিয়ে গোসল

একজন ব্যক্তি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চেয়ারম্যানের দুধ দিয়ে গোসল করেন, এ দৃশ্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার কারাগার থেকে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত আব্দুল মালেক হত্যা মামলায় কারাগারে ছিলেন।
মঙ্গলবার দুপুরে কারাগার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যান হেকমত সিকদার সাগরদিঘী তার গ্রামের বাড়িতে দুধ দিয়ে গোসল করেন।
এর আগে চেয়ারম্যান তার লোকজন নিয়ে সাগরদিঘী বাজারে আনন্দ মিছিল করে।
সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আমার পরিবারের কেউ জেল খাটেনি। আমিই প্রথম কারাগারে থেকেছি। এতে বাড়িতে আসার পর পরিবারের লোকজন আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে পবিত্র করেন।
২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩ টায় গুলিতে আব্দুল মালেক (৪৫) নিহত হন। সে গুপ্তবৃন্দাবন গ্রামের বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে। পরদিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এঘটনায় চেয়ারম্যানকে আসামী করে মামলা করে নিহতের পরিবার। এঘটনায় জড়িত থাকায় চেয়ারম্যান হেকমত সিকদারকে গত ১ জানুয়ারি গ্রেপ্তার করে আদালতে পাঠায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।






