জনপদ

টাঙ্গাইলে ১৭টি প্রতিষ্ঠান সিলগালা

টাঙ্গাইলে ১৭টি প্রতিষ্ঠান সিলগালা, পুলিশ ও প্রশাসনের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করে পুলিশ ও প্রশাসনের অভিযান, উপস্থিত কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে অনুমোদনহীন ও যথাযথ আইন অনুসরণ না করে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ও হাসপাতাল পরিচালনার দায়ে ১৭টি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে কর্তৃপক্ষ।

এছাড়াও আরও কয়েকটিকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথমদিনে টাঙ্গাইল সদর, মধুপুর, ভূঞাপুর, মির্জাপুর, ঘাটাইল ও গোপালপুরে ১৭ টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও তিনটি ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, কাগজপত্র না থাকায় প্রথমদিনের অভিযানে টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলায় ১৭টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটিকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…