চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধলক্ষাধিক বই নিয়ে ট্রাক পুকুরে

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:২৪ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
পুকুরের পাশে উল্টে পড়া ট্রাক ও কিছু মানুষ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে অর্ধলক্ষাধিক বই নিয়ে ট্রাক পুকুরে পড়ে গিয়েছে। বুধবার ২০ সেপ্টেম্বর সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের পোষ্টকামুরী গ্রামে আলহাজ্ব শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার প্রাথমিকের সকল বই আলহাজ্ব শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। আগামী বছরের চাহিদানুযায়ী বইগুলো ওই বিদ্যালয়ে রাখার জন্য ট্রাকযোগে প্রায় অর্ধলক্ষাধিক বই নিয়ে ওই বিদ্যালয়ের দক্ষিণপাশে পৌঁছানোর পর সড়ক ভেঙে গিয়ে ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়।

আলহাজ্ব শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ঘোষ জানান, ঘটনার সাথে সাথেই ট্রাকের ভিতর আটকে পড়া চালককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। তবে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

Banglabid

শিক্ষা অফিসার মো. শরিফ উদ্দিন বলেন, আগামী বছরের জন্য সারা মির্জাপুরে প্রাথমিকের ১ লাখ ৪৮ হাজার ৭৬৭ টি বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে বুধবার সকালে একটি ট্রাকে প্রায় ৭০ হাজার বই নিয়ে পোষ্টকামুরী গ্রামে অবস্থিত আলহাজ্ব শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পৌঁছালে ঢালাই রাস্তা ভেঙে গিয়ে বই বোঝাই ট্রাকটি পুকুরে পড়ে যায়। এতে ওই ট্রাকে থাকা ৩০ শতাংশ বই নষ্ট হতে পারে বলে তিনি ধারণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল খুবই সরু জায়গায় হওয়ায় রেকারসহ উদ্ধারকাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম দিয়ে চেষ্টা করা হয়েছে। সবশেষ ধামরাই এলাকা থেকে এসে একটি উদ্ধার টিম কাজ করছে, উদ্ধার কাজ অব্যাহত আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভৈরব থেকে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ

পরবর্তী

আজারবাইজানে সামরিক অভিযানে ২০০ জন নিহত

পরবর্তী
আর্মি অভিযানের সময় ধোঁয়া ও বিস্ফোরণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আজারবাইজানে সামরিক অভিযানে ২০০ জন নিহত

বৃষ্টির কারণে ঢেকে রাখা হয়েছে ক্রিকেট মাঠ, ঝড়বৃষ্টির শঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথে ঝড়বৃষ্টির শঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT