চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো ক্যারিয়ারে সেরাটা খেলার চেষ্টা করেছি: তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল একদম মনোযোগী ও চিন্তিত মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশসেরা ওপেনারের তকমা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। ওয়ানডে বিশ্বকাপের মাত্র ৩ মাস আগে অবসরে গেলেন টাইগার অধিনায়ক। সংবাদ সম্মেলনে এসে বারবার কান্নায় ভেঙে পড়লেন। 

বৃহস্পতিবার চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে আকস্মিক সংবাদ সম্মেলনের ডাক দেন ৩৪ বর্ষী ক্রিকেটার। দুপুর দেড়টার দিকে শুরু হওয়া সেখানে আবেগতাড়িত কণ্ঠেই জানালেন নিজের সিদ্ধান্তের কথা।

আবেগি তামিম বললেন, ‘স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে মানুষজন কথা লিখে আনে। আমি যেখানেই কথা বলি, জীবনে কখনোই কিছু লিখে নিয়ে যাইনি। একটা ব্যাপার আমি অবশ্যই বলব, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। হয়তো আমি যথেষ্ট ভালো করিনি। আমি জানি না। মাঠে থাকার সময় নিজের শতভাগ চেষ্টাই করেছি। আমি নিজের সেরাটা দিয়েছি, সবটুকুই উজাড় করে দিয়েছি।’

Banglabid

‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছি। এটার সিদ্ধান্ত নেয়ার পেছনে হঠাৎ কোনো কারণ ছিল না। আমি বিষয়টা নিয়ে ভাবছিলাম। এটার ভিন্ন ভিন্ন কারণ আছে যেটা আমার বলার দরকার আছে বলে মনে করি না।’

‘বেশ কয়েকদিন ধরে আমি কথা বলছিলাম, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছিলাম। এটাই আমার সরে যাওয়ার উপযুক্ত সময়। আমি জনগণকে ধন্যবাদ জানাই। আমার কাছে মনে হয় এটা তাদের প্রাপ্য।’

‘দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে যাদের অবদান আছে তাদেরও স্মরণ করেন তামিম। বললেন, সবসময় একটা কথা বলেছি আমি ক্রিকেট খেলেছি আমার বাবার স্বপ্নপূরণের জন্য। আমি নিশ্চিত নই তাকে কতটা গর্বিত করতে পেরেছি। আবার ছোট চাচা যিনি ইন্তেকাল করেছেন, উনার নাম আকবর খান। উনার হাত ধরেই আমার প্রথম ক্রিকেট বলের টুর্নামেন্ট খেলা। আমি তাকে ও তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই।’

Reneta

‘এমএ আজিজ স্টেডিয়ামে তপন দা নামের একজন কোচ আছেন। যার কাছে আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি। তাকে কৃতজ্ঞতা জানাই। আমি যেসব খেলোয়াড়ের সঙ্গে খেলেছি, বিশেষভাবে জাতীয় দলে যারা আমার সতীর্থ ছিলেন তাদের ধন্যবাদ। অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। কারণ তারা আমাকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরতামিমলিড স্পোর্টসসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT