চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ফিরবেন, এখনও আশায় বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অবসর ভেঙে তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজেই বাংলাদেশ দলের নেতৃত্বে ফিরবেন, এমন আশা করছেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে পরিচালকদের সঙ্গে জরুরি সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তামিমকে সিদ্ধান্ত বদলের আহ্বান জানান তিনি।

দুপুরে অবসরের সিদ্ধান্ত সংবাদ সম্মেলন ডেকে জানানোর পর নাজমুল হাসান বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেন ওয়ানডে অধিনায়কের সঙ্গে। সভা শেষ হওয়া অবধি তামিমের সঙ্গে কথা বলতে পারেননি বিসিবি সভাপতি।

মিডিয়ার মাধ্যমে তামিমের সিদ্ধান্তের কথা জেনে অন্য সবার মতোই অবাক হয়েছেন, জানান নাজমুল হাসান। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ দলের পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হল বলেও উল্লেখ করেছেন। বলেছেন, এই সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যে চলতি সিরিজেই বাজেভাবে পড়তে যাচ্ছে।

তামিম না ফিরলে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস দায়িত্ব সামলাবেন, জানালেন নাজমুল হাসান। বিসিবি সভা শেষ হয় দিবাগত রাত সাড়ে ১২টায়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি।

বলেন, ‘হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। তার সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি। আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কয়েকবার কথা বলেছি তার ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেছেন, পরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবেন। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি তিনিই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এটা আমাদের জন্য দুঃখজনক।’

‘সকাল থেকে যোগাযোগের চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের (তামিমের বড় ভাই ও জাতীয় দলের ম্যানেজার) মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। তখন আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার, এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Reneta

নাজমুল হাসান আরও বলেন, ‘আমরা চাচ্ছি তিনি সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। তিনি আমাদের কাছে এখনও পদত্যাগ করেনি। এখনও আমাদের কাছে ওডিআইয়ের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন পরিচালনা করবে। লিটন দাস আছে।’

আফগানদের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শনিবার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে টিম হোটেল ছেড়ে চট্টগ্রামের নিজ বাড়িতে চলে যাওয়া তামিমের ফেরার সম্ভাবনা একদমই ক্ষীণ। তারপরও তাকে নিয়েই বিশ্বকাপ অভিযানে যাওয়ার আশা ছাড়েনি বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

জুলাই ১৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT