চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং সন্দেহে গ্রেপ্তার তামিম রহমান, মোস্তাফিজের দলের চুক্তি বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম রহমানের গ্রেপ্তার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। নিলামের আগেই টাইগার পেসারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল দলটি। এলপিএলে অভিষেক নাও হতে পারে ফিজের। ডাম্বুলার মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে কলম্বো পুলিশ। সেই কারণে দলটির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানাচ্ছে এমনটা। প্রতিবেদনে বলেছে, শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া আইনের ২০১৯ সালের অপরাধ প্রতিরোধের আইনি ধারায় বুধবার কলম্বোতে তামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীলঙ্কান পুলিশের সূত্রে সংবাদমাধ্যমটি বলছে, তামিম রহমান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। কলম্বোতে একটি ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয়। এলপিএলে দুর্নীতি বা ফিক্সিংয়ের সঙ্গে তার গ্রেপ্তারের সংযোগ আছে বলেও ধারণা করা হচ্ছে। যদিও বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সংস্থাটি বলছে, ‘যদিও তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলো এখন পর্যন্ত অস্পষ্ট, তবে লঙ্কা প্রিমিয়ার লিগের সততা এবং এই লিগে নিখুঁত কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি বাতিল এই সিদ্ধান্তের মূল লক্ষ্য, এলপিএলের মূল্যবোধ ও খ্যাতি বজায় রাখা। সেইসঙ্গে সকল অংশগ্রহণকারীর আচার-আচরণ এবং ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান নিশ্চিত করা।’

উল্লেখ্য, সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বেশকিছু অপরাধকে আইনি ধারায় নিয়ে এসেছে শ্রীলঙ্কা। ২০১৯ সালের নভেম্বরে দেশটির সংসদে এ সংক্রান্ত তিনটি অপরাধ প্রতিরোধের বিল পাস করা হয়। বিল প্রস্তুতের সময় আইসিসির দুর্নীতি প্রতিরোধী ইউনিটের সহায়তা নিয়েছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএলগ্রেপ্তারডাম্বুলা থান্ডার্সতামিম রহমানফিক্সিংমোস্তাফিজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT