চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফিরছেন তামিম, খেলবেন এশিয়া কাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শেষে তিনি একথা জানিয়েছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে খেলবেন না। ফিরবেন এশিয়া কাপের দলে। গণভবন থেকে বেরিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার ও দেড় মাসের ছুটির কথা সংবাদমাধ্যমে জানান তিনি।

বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ঢাকায় ফেরেন। দুপুর আড়াইটার দিকে গণভবনে প্রবেশ করেন। সেখানে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী ও বোর্ড সভাপতি নাজমুল হাসানও।

তামিম বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।’

‘তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফী ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফী ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

এসময় তামিমের পাশেই ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘যদি কেউ প্রেস কনফারেন্সটা দেখে এটা সবাই বুঝবে, আমার ধারণা তৈরি হয়েছিল সে আবেগী সিদ্ধান্ত নিয়েছে। আমার বিশ্বাস ছিল যদি সামনাসামনি আসতে পারে, তাহলে তার একটা সমাধান আসবে। ও আপনাদের সামনেই বলে গেল অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করছে। যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে ফিট না, সেজন্য দেড়মাস সময় নিয়েছে।’

চট্টগ্রামে আকস্মিক ডাকা সংবাদ সম্মেলনে অবসর ঘোষণার সময় আবেগাপ্লুত হয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছিলেন।

Reneta

বৃহস্পতিবার রাতেই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালক সকলে। সভা শেষে বিসিবি সভাপতি বলেছিলেন, এখনও তামিমের ফেরার প্রত্যাশা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমপাপনপ্রধানমন্ত্রীবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT