চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়াতে কাজ করবো না কোথাও এই কথা বলিনি: তামিম

মিডিয়া ছাড়ছেন না জানিয়ে যা বললেন অভিনেতা তামিম মৃধা

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৪:৫৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বিনোদন
A A
তামিমের ছবি, বাংলাদেশি যুবক, casual পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ইউটিউব থেকে মডেলিং ও পরে অভিনয়ে এসে পরিচিতি পাওয়া তামিম মৃধা আরও বেশি ধর্মে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ‘অভিনয় ও মিডিয়া ছাড়ছেন’ বলে খবর ছড়িয়েছে।

ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট দিয়ে লেখালিখি হচ্ছে, ইসলামে আসক্ত হয়ে তামিম মৃধা মিডিয়াকে পুরোপুরি ‘গুডবাই’ জানিয়েছেন। তবে শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তামিম মৃধা জানান, তিনি মিডিয়া ছাড়ছেন না।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তামিম বলেন, আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মনগড়া নিউজ বা পোস্ট করছেন। একই ঘটনা আমার বিয়ের আগে ঘটেছিল। যার যা ইচ্ছে তাই পোস্ট দিয়েছিল। আপনি প্রথম যে আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, আসলেই মিডিয়া ছাড়ছি কিনা!

Banglabid

এদিকে, শুক্রবার তামিমের বড় ভাই সাকিব এম তালহা তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ”আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি, আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।”

এ প্রসঙ্গে তামিম মৃধা বলেন, সে আমার ভাই। ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে। মানুষ সেটা প্রচার করছে। কিন্তু নিউজ করার আগে আপনি ছাড়া কেউ কথা বলার প্রয়োজন বোধ করেনি। তামিম বলেন, ‘দ্য মেসেজ পডকাস্ট’ নামে আমি একটি পডকাস্ট চ্যানেল চালু করেছি। যেখানে ইসলামের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা হয়। ইয়ুথদের ঘিরে ইসলাম নিয়ে যে মিস কনসেপশন রয়েছে সেগুলো আলোচনা হচ্ছে।

তিনি বলেন, গত সাত-আট মাস ধরে রিসার্চ করে এই শো-টি শুরু করেছি। এজন্য মেইনস্ট্রিম মিডিয়া ছেড়ে ‘ইসলামের ছায়ালতে’ এসেছি এমন কোনো বক্তব্য কোথাও বলিনি। যে পডকাস্ট করছি এটা যেমন ভালো কাজ, তেমনি আগামীতে যদি ভালো স্ক্রিপ্ট আসে তাহলে অভিনয় করতে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। মিডিয়া ছাড়ছি কিনা বিষয়টি এমন প্রশ্ন যে, আমি ভাত খাই। এখন ভাত খাওয়া ছেড়ে দেব কিনা?

Reneta

তামিম জানান, মন মতো স্ক্রিপ্ট না আসায় কোভিডের পর থেকে তুলনামূলক অভিনয় কমিয়ে দিয়েছেন। মনোযোগ বাড়িয়েছেন চাকরী ও ব্যবসায়। তামিম বলেন, ব্যাটেবলে মিললে আগামীতে কাজ করবো। এর পাশাপাশি আমি কনটেন্ট বানাবো, ব্র্যান্ড এনডোর্স সবকিছুই করবো।

এছাড়া আমার সোশ্যাল প্ল্যাটফর্মে কোরআন ও সুন্নাহর আদর্শকে মাথায় রেখে ভালো ভালো কনটেন্ট নিয়ে কাজের চেষ্টা অব্যাহত রাখবো।

তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। ‘গান ফ্রেন্ডস’র ইউটিউব চ্যানেল তাকে পরিচিতি এনে দেয়। তিনি বহু টিভিসিতে কাজ করেন। পরবর্তীতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, কাজল আরেফিন অমিসহ প্রথমসারীর একাধিক নির্মাতাদের নাটকে তিনি অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামতামিম মৃধাদ্য মেসেজ পডকাস্টমিডিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT