চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। তার কিছুক্ষণ পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ দুঃসংবাদ।

তামিমের চোট ডান কুঁচকিতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে এই চোটে পড়েন ওয়ানডে অধিনায়ক। ওয়ানডের পর টেস্ট সিরিজেও টাইগার ওপেনারকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

চোটে পড়েছেন ইনফর্ম পেসার তাসকিন আহমেদও। ৪ ডিসেম্বরের প্রথম ওয়ানডেতে বিশ্রামে থাকবেন তিনি। শরিফুল ইসলামকে নেওয়া হয়েছে স্কোয়াডে।

তামিমের বিকল্প হিসেবে কাউকে নেয়া হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল চূড়ান্ত করেছিল বিসিবি। তামিম না থাকায় একজন কমে দল এখন ১৫ সদস্যের। অধিনায়ক কে হবেন সেটি আলোচনার পর সিদ্ধান্ত। সাধারণত সহ-অধিনায়ক এ দায়িত্ব সামলান। তবে ওয়ানডে সংস্করণে সহ-অধিনায়কের দায়িত্ব কাউকে দেয়নি বিসিবি।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালতাসকিন আহমেদবাংলাদেশ-ভারত ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT