‘অভিমান’ ভেঙে ফিরলেন তামিম ইকবাল
প্রধানমন্ত্রীর ডাকে মত পাল্টেছেন তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটার।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই খবর ছড়িয়ে পড়েছিল তামিমকে ফেরাবেন প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত তাই হলো। গণভবনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দলে ফেরার ঘোষণা দিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। তবে তামিম ইকবাল অবসর থেকে ফিরলেও আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। এশিয়া কাপে তিনি ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





