ক্রিকেট

বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম

তামিমের সংবাদ সম্মেলনে সাংবাদিক ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের সংবাদ সম্মেলনে সাংবাদিক ও দর্শকদের উপস্থিতি, যেখানে তিনি বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইনজুরি, অবসরের নাটকীয়তা, বিশ্বকাপে খেলতে না যাওয়া সবমিলিয়ে অনেক দিন ক্রিকেটের বাইরে ছিলেন তামিম ইকবাল। সবকিছু পেছনে ফেলে আবারও ক্রিকেটে ফিরছেন বাঁহাতি এ ওপেনার। ২০২৪ সালের জানুয়ারিতে হতে যাওয়া বিপিএলের আগামী আসরে দেশসেরা ওপেনারকে দেখা যাবে।

সোমবার নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তামিম নিজেই এ তথ্য জানান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে মিটিংয়ের বিষয়ও তিনি ইঙ্গিত করেন।

‘আমি ক্রিকেটের বাইরে ছিলাম বেশ কিছুদিন। এজন্য মিটিংটা বাকি ছিল। এটা হওয়ার কথা ছিল বেশ কিছুদিন আগে। কিন্তু আমার ব্যবস্তার জন্য দুদিন পরে হল।’

‘দুর্ভাগ্যজনক এটা আজকে হয়ে গেছে। কারণ আগামীকাল থেকে বাংলাদেশের ম্যাচ। আবার আমার বক্তব্য আসাটাও গুরুত্বপূর্ণ, দলের জন্যও সেটা গুরুত্বপূর্ণ। দলের উপর যেন এর কোনো প্রভাব না পড়ে। আমি ক্রিকেট বোর্ডের অফিসিয়ালের সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম। সবকিছু নিয়ে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। উনার অনেক কিছু বলার ছিল, বলেছেন।’

‘আমি হয়তোবা বিপিএল থেকেই আমার ক্রিকেট খেলাটা শুরু করব। শুরু করার পর আমি নিশ্চিত, কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। অপ্রয়োজনীয়ভাবে জিনিসটাকে আরও দীর্ঘায়িত করার ইচ্ছা আমার নেই।’

বিষয়:তামিম ইকবাল বাংলাদেশ বিপিএল বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…