চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির জরুরি সভায় স্থায়ী কমিটি অনুমোদন, কে কোন দায়িত্ব পেলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ০৯, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বোর্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সেই সাথে এসব কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সভার প্রধান সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। এছাড়া গেম ডেভেলপমেন্ট কমিটি ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে ফাহিম সিনহাকে। অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শানিয়ান তানিম নাভীন।

অন্যদিকে বয়সভিত্তিক দলের কমিটির চেয়ারম্যান হিসেবে মিনহাজুল আবেদীন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মো. শফিকুল আলম দায়িত্ব পেয়েছেন। ​মার্কেটিং কমিটির প্রধান হিসেবে মাসুদুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আসিফ রাব্বানীকে মনোনীত করা হয়েছে।

শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মির্জা ফয়সাল আমিন। নারী উইং কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবু। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমদ।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে সিরাজউদ্দিন মো. আলমগীর এবং ভাইস চেয়ারম্যান হিসেবে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ দায়িত্ব পেয়েছেন। লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ও ভাইস চেয়ারম্যান ইসরাফিল খসরু। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে মির্জা ইয়াসির আব্বাসকে এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

মেডিকেল কমিটির প্রধান হয়েছেন অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম। ওয়েলফেয়ার্স কমিটির চেয়ারম্যান শেখ মো. রুহুল আমিন এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ।

Reneta

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান করা আসিফ রাব্বানীকে এবং অডিট কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দ বিন জামান। সিসিডিএম কমিটির চেয়ারম্যান করা হয়েছে মঈন উদ্দিন চৌধুরীকে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদকে।

বিপিএল গভর্নিং কাউন্সিলে ফাহিম সিনহাকে চেয়ারম্যান এবং মাসুদুজ্জামানকে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বোর্ড সভায়। যার মধ্যে, বিসিবির পরিচালনা পর্ষদ থেকে মীর শাকরুল আলম সীমান্তর পদত্যাগপত্র বোর্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি সুইমিং পুল নির্মাণ এবং জিমনেসিয়াম (ব্যায়ামাগার) সুবিধার উন্নয়নের সাথে সম্পর্কিত যাবতীয় খরচ বোর্ড অনুমোদন করেছে। পাশাপাশি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে ছায়া বা শেডের ব্যবস্থা করা এবং শৌচাগার বা টয়লেট সুবিধা সংস্কারের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন করেছে বোর্ড।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ/নারী) জন্য একটি নতুন ‘টিম বাস’ কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া মিরপুর স্টেডিয়ামের প্রধান দুটি ড্রেসিংরুম, খেলোয়াড়দের খাবাররুম এবং ভিউয়িং এরিয়া (খেলা দেখার স্থান) আধুনিকায়ন ও সংস্কার করার জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন করেছে বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ ক্রিকেটবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT