চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম বিশ্বকাপ নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার আগে আলোচনার কেন্দ্রে আসে জাতীয় দলে তামিম ইকবালের ফেরার সম্ভাবনা। যা নিয়ে সিলেটে নির্বাচকদের সাথে বৈঠকও করেন দেশসেরা ওপেনার। সিদ্ধান্ত নিতে সময় নেন বিসিবির কাছে। শেষঅবধি না ফেরার কথা জানালেন, সঙ্গে জানালেন অবসরের কথাও। শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

৩৫ বর্ষী বাঁহাতি ওপেনার তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’

‘এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’

Banglabid

‘অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।’

‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।’

‘‘ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’’

Reneta

২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক তামিমের। ওই বছর সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক। আর পরের বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকে যাত্রা বাঁহাতি ওপেনারের।

১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ আর ১৫,২৪৯ রান নিয়ে শেষ হল তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরমধ্যে ৭০ টেস্টে ৫৭.৯৯ স্ট্রাইক রেটে ৫,১৩৪ রান করেছেন। সাদা পোশাকে তার ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ইনিংসটি ২০৬ রানের।

২৪৩ ম্যাচ খেলেছেন ওয়ানডে সংস্করণে। ৭৮.৫২ স্ট্রাইক রেটে তার ব্যাটে আসে ৮,৩৫৭ রান। ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি হাফ-সেঞ্চুরি আছে নামের পাশে। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ১৫৮ রানের।

সংক্ষিপ্ত ফরম্যাটেও হেসেছে তামিমের ব্যাট। ৭৮ ম্যাচে ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১,৭৫৮ রানের সঙ্গে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটি রয়েছে তার।

২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন তামিম। ওই সিরিজের পর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর তার আর ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে।

টেস্ট ক্রিকেটে তিনি শেষবার খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে, আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা জানিয়ে দেন ২০২২ সালের জুলাইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরতামিমবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেক্সা হার ঢাকার, সিলেটের প্রথম জয়

পরবর্তী

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু

পরবর্তী
খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির নেতাকর্মীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলেস, লুটপাট ঠেকাতে কারফিউ জারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT