চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীজীবনের ২৫ বছর উপলক্ষ্যে তামান্নার একক চিত্র প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৫
শিল্প সাহিত্য
A A
তামান্নার একক চিত্র প্রদর্শনী উদ্বোধন, শিল্পীজীবনের ২৫ বছর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চিত্রশিল্পী কাজী তামান্নার শিল্পীজীবনের ২৫ বছর উপলক্ষ্যে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী। বরেণ্য শিল্পী, এমিরেটাস অধ্যাপক রফিকুন নবী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গ্যালারী চিত্রকে সাতদিন ব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এসময় অধ্যাপক রফিকুন নবী কাজী তামান্নার মেটাল ও উড ওয়ার্ডের ভূয়সি প্রশংসা করে বলেন, সংসার ও সাংবাদিকতার পাশাপাশি শিল্পের সাধনা কঠিন বিষয়, সেখানে কাজী তামান্না মেটালে যে শিল্পকর্মগুলো প্রদর্শনীতে রেখেছেন তার প্রতিটি অসাধারণ ও পেশাদারিত্বের সাথে করা।

Banglabid

এতে সভা প্রধান ছিলেন সাবেক রাষ্ট্রদূত, লেখক ও চিত্রকর মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন শিল্পী মনিরুজ্জামান, শিল্পী কাজী তামান্না ও সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ।

সভা প্রধানের বক্তব্যে মাহফুজুর রহমান কাজী তামান্নাকে বহুমাত্রিক শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, মেটাল, উড, বাটিক, অ্যাপ্লিক, অ্যাক্রিলিকসহ বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। সব মাধ্যমেই এতো চমৎকার উপস্থাপন শুধু একজন গুনী শিল্পীর পক্ষেই সম্ভব।

শিল্পী মনিরুজ্জামান প্রদর্শনীর সফলতা কামনা করেন। তিনি কাজী তামান্নার শিল্পকর্মের প্রশংসা করে বলেন, শিল্পীজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের ২৫টি শিল্পকর্ম স্থান দেয়া একটি অভিনব পরিকল্পনা।

Reneta

শিল্পী কাজী তামান্না তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। প্রদর্শনী সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রদর্শনী থেকে যারা শিল্পকর্ম সংগ্রহ করবেন তাদের তিনজনকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা থেকে ব্যাংকক, কক্সবাজার ও সিলেটের একটি করে রিটার্ন টিকেট দেয়া হবে।

উল্লেখ্য, কাজী তামান্না’র একক চিত্র প্রদর্শনীটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ধানমণ্ডি ৪নং সড়কের ২১/এ ভবনে গ্যালারী চিত্রকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একক চিত্র প্রদর্শনীতামান্না'র শিল্পীজীবনের ২৫ বছর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা শুরু, জানালেন ট্রাম্প

পরবর্তী

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

পরবর্তী
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, ইংলিশ ব্যাটসম্যানরা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিংডেতে রেকর্ড, অজি-ইংলিশদের ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার লিড

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT