চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক গানেই তামান্নার আয় ১ কোটি রুপি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৪
বিনোদন
A A
তামান্না নাচের দৃশ্যে, ব্যাকগ্রাউন্ডে অন্ধকার ও আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিস কাঁপাচ্ছে এখন হরর-কমেডি ছবি ‘স্ত্রী টু’। গেল বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়ে অমর কৌশিক পরিচালিত ৩০ কোটি বাজেটের এই ছবিটি মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২৮৩ কোটি রুপি! যার ভেতর শুধু মাত্র ভারতেই ছবিটির আয় হয়েছে ২০৪ কোটি রুপি।

ইতোমধ্যেই দর্শদকের মন ছুঁয়ে গেছে ছবিতে থাকা প্রত্যেকটি চরিত্রই। হোক সেটি শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই ছবিতে যে তামান্না ভাটিয়ার এক আইটেম গান পুরো ভারতকে মাতিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণী অভিনেত্রীর ‘আজ কি রাত’ গানে নেচে মত্ত এখন আট থেকে আশির সবাই। কিন্তু জানেন কি এই এক আইটেম গানের তালে কোমর দুলাতে কত পারিশ্রমিক নিয়েছেন তামান্না?

Banglabid

ভারতীয় সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মাত্র ‘আজ কি রাত’ গানে নাচার জন্য তামান্না ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। যেখানে ‘স্ত্রী’ সিনেমার প্রথম কিস্তির আইটেম সং ‘কামারিয়া’র জন্য নোরা ফাতেহির পারিশ্রমিক ছিল মাত্র ২৫ লক্ষ রুপি! অর্থাৎ এক আইটেম গানে নাচতে নোরার তুলনায় ৩০০ শতাংশ বেশি পারিশ্রমিক নিলেন তামান্না।

২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী টু’। ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম বলিউডের ছবি হিসেবে ৫০০ কোটির ঘরে এন্ট্রি নেবে এই ছবি। –কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইটেম সংআজ কি রাততামান্না ভাটিয়ানোরা ফাতেহিস্ত্রী টু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে সহায়তা চাইলেন উপদেষ্টা

পরবর্তী

১৩ বছর পর পুলিশ কর্মকর্তা হারুন-বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবদিনের মামলা

পরবর্তী
পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছর পর পুলিশ কর্মকর্তা হারুন-বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবদিনের মামলা

জনপ্রিয় চায়ের জন্য নতুন পরিকল্পনা নিয়ে বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব প্রকল্প অর্থনীতির জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় নয় সেগুলো বাদ দিতে হবে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT