রাজনীতি

জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির সাথে আলোচনায় বসা যায়: আমীর হোসেন আমু

জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সাথে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির সাথে আলেচানায় বসা যায়।

মঙ্গলবার ৬ জুন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দল আয়োজিত ‘বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে’ জনসভায় এসব কথা বলেন আমির হোসেন আমু।

এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে কি সমস্যা হতে পারে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে চান তারা। তিনি বলেন, আমেরিকার ভিসানীতির প্রভাব কাদের ওপর পড়বে তা সময়ই বলে দেবে।

বিএনপি নেতাদের উদ্দেশে করে তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচাল করার চেষ্টা করে সফল হতে পারেননি। এবারও নানা রকম অজুহাত তুলছেন। বিদেশিদের কাছে নানা রকম সাহায্য-সহযোগিতা চাইছেন। ভিসা নীতিকে আশ্রয় করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

বিষয়:১৪ দল আমীর হোসেন আমু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…