অন্যান্য

‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে’

বাংলাদেশের সাংবাদিকরা একটি কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন পুরুষ সাংবাদিক একটি কনফারেন্সে অংশগ্রহণ করছেন, পেছনে অন্যান্য অতিথি ও আলোচনার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল, সবগুলো নিয়ে কথা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার ব্যাংককের হোটেল সাংগ্রিলা ব্যাংককে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘আমাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু যেমন শেখা হাসিনাকে ফিরিয়ে আনা, শেখ হাসিনা ভারতে বসে যে অনেক উসকানিমূলক মন্তব্য করছেন, সেগুলোর বিষয়ে কথা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন, তিস্তার পানি প্রসঙ্গেও আলাপ হয়।’

বৈঠকটি গঠনমূলক, কার্যকর এবং ফলপ্রসূ হয়েছে বলেও জানান প্রেস সচিব।

বিষয়:প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিমসটেক সামিট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…