রাজনীতি

তারেক রহমানকে দেশে আনতে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বসে, পেছনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বসে, পেছনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চলছে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী কেউ তারেক রহমানের বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে নয় স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হয়েছে। এই মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়। তাদের পছন্দের মানুষরা এই মামলা করেছিল।

তথ্যমন্ত্রী বলেন, রংপুরের জনসভা প্রমাণ করেছে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, সমর্থন সব আছে।

 

বিষয়:ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…