চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসির আড়ালে এক যুদ্ধবিরোধী কণ্ঠ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত এক ব্যক্তির ছবি, পাঞ্জাবি ও হেলমেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাক সিনেমার এক কিংবদন্তীর নাম, চার্লি চ্যাপলিন। কৌতুককে অস্ত্র করে তিনি স্পর্শ করে গেছেন মানুষের সবচেয়ে আলোকিত স্থান থেকে সবচেয়ে অন্ধকার স্থানে। ছিলেন তীব্র মানবতাবাদী। সৃষ্টির মধ্য দিয়ে প্রতিবাদী আত্মার এক ইমেজ প্রতিষ্ঠা করে গেছেন।

হাস্যরসে মোড়ানো তার সিনেমার পরতে পরতে আছে সমাজ, রাজনীতি ও সময়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকার সাহস। তার সবচেয়ে প্রতীকী ও প্রতিবাদী সৃষ্টি—‘দ্য গ্রেট ডিক্টেটর’ (১৯৪০)। ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে সিনেমায় দোর্দণ্ডপ্রতাপে চ্যাপলিন উচ্চারণ করেছিলেন অনন্য যুদ্ধবিরোধী কণ্ঠস্বর! যা যুগে যুগে মানুষকে যুদ্ধবিরোধী শিক্ষা দিয়ে আসছে।

এক নারী সৈনিক বিশ্ব মানচিত্রের গ্লোব ধরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘দ্য গ্রেট ডিক্টেটর’— রাজনৈতিক স্যাটায়ারে পূর্ণ একটি সিনেমা। ১৯৪০ সালে মুক্তি পাওয়া ছবিটি সেই সময়ে সারা বিশ্বে সাড়া ফেলে। এটি চ্যাপলিনের প্রথম সবাক ছবি। নিরবতা ভেঙে এই সিনেমায় কথা বলেন চ্যাপলিন। এমন কথাই তিনি উচ্চারণ করেন— যা আজও পৃথিবীর প্রতিটি মানুষকে স্তম্ভিত করে। নত হতে শেখায়। যুদ্ধ বিগ্রহ বিরোধী মনোভাব তৈরীতে আজও মানুষকে বার্তা দিয়ে যায়!

Banglabid

সিনেমাটি সেই সময়ে জার্মানসহ বিভিন্ন দেশের স্বৈরাচারী সরকার নিষিদ্ধ করে। এই সিনেমায় চ্যাপলিনের দেওয়া একটি ভাষণ গণতন্ত্রকামী প্রতিটি দেশের মানুষের কাছে আজও সমান প্রাসঙ্গিক। বলা হয়ে থাকে— মানবিক চেতনার সবচেয়ে সরাসরি রাজনৈতিক রূপ চ্যাপলিনের ‘দ্য গ্রেট ডিক্টেটর’।

একজন পুরুষ পুলিশ কর্মকর্তা একটি শিশুকে ধরে আছেন, পেছনে শিশুদের দল. Channel i News - চ্যানেল আই নিউজ চলচ্চিত্রটির প্রেক্ষাপট হিটলার-শাসিত জার্মানি ও নাৎসি রাজনীতির ব্যঙ্গাত্মক প্রতিরূপ। চ্যাপলিন এখানে দুটি চরিত্রে অভিনয় করেন—একজন নিষ্ঠুর স্বৈরশাসক অ্যাডেনয়েড হিন্কেল, যিনি হিটলারের প্রতিচ্ছবি। আর অন্যজন এক সাধারণ ইহুদি নাপিত, যিনি প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকা মানুষের প্রতিনিধিত্ব করেন। দুটি চরিত্র, দুটি পৃথিবী। এবং চ্যাপলিন এই দুজনের দ্বৈরথে বিশ্বরাজনীতির একটি স্পষ্ট চিত্র এঁকেছিলেন।

এই সিনেমাতেই মানবতার পক্ষের অনবদ্য ঘোষণাপত্র পাঠ করেন চ্যাপলিন। সিনেমার শেষাংশে চ্যাপলিন ভুলবশত স্বৈরশাসকের আসনে উঠে এসে এক অবিস্মরণীয় ভাষণ দেন। এটি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগময় যুদ্ধবিরোধী ভাষণ হিসেবে পরর্তীতে লিপিবদ্ধ হয়। সিনেমার মধ্য দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা ছিলো সেই ভাষণে!

Reneta

এক সৈনিক যুদ্ধের মধ্যে ধোঁয়া ও গুলির মাঝে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বর্তমান বিশ্বেও ঘৃণা, স্বার্থ, বিভাজনের রাজনীতি ফিরে এসেছে নতুন রূপে। বিশ্বজুড়ে চলছে যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন, ফ্যাসিবাদের উত্থান। বিশেষ করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অমানবিক আগ্রাসনে বিশ্বমানবতা আজ বিপর্যস্ত! এমন সময় চ্যাপলিনের ‘দ্য গ্রেট ডিক্টেটর’-এর মত চলচ্চিত্র ও চ্যাপলিনের ভাষণ স্মরণ করিয়ে দেয়, শিল্প শুধু বিনোদনের জন্য নয়—এটি প্রতিবাদের, মানবতার, এবং সময়ের বিরুদ্ধে দাঁড়ানোর হাতিয়ারও হতে পারে।

প্রায় ৮৫ বছর আগের এই সিনেমাটি দেখে এই সময়েও মনে হবে, কী তুমুল প্রাসঙ্গিক! একজন সত্যিকারের শিল্পী হয়তো এভাবেই বেঁচে থাকেন, যুগের পর যুগ। শতকের পর শতক! যুদ্ধবিরোধী এক অনন্ত প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে চ্যাপলিনের ‘দ্য গ্রেট ডিক্টেটর’ সিনেমাটিও টিকে থাকবে। যুগ থেকে যুগান্তরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়চার্লি চ্যাপলিনদ্য গ্রেট ডিক্টেটরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালকের ৫ বছরের কারাদণ্ড

পরবর্তী

গুঁড়িয়ে দেওয়া হয়েছে রফিক আজাদের বাড়ি

পরবর্তী
গুঁড়িয়ে দেওয়া হয়েছে রফিক আজাদের বাড়ি, ধ্বংসস্তূপের মাঝে নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুঁড়িয়ে দেওয়া হয়েছে রফিক আজাদের বাড়ি

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ইসলামি সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে জামায়াতের শোক

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT