গণমানুষের কথা যারা বলেন, সেই গণমাধ্যমকর্মীদের নেই সার্বিক সুরক্ষা। রয়েছে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারহীনতার সংস্কৃতি। গণমাধ্যমকর্মী আইন নেই বলে সাংবাদিকদের করুণ পরিণতি দেখতে হয়। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন- ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি’র চতুর্থ সম্প্রচার সম্মেলনে এসব কথা উঠে আসে। আইনমন্ত্রী বলেছেন, আলোচনা করেই সাংবাদিকবান্ধব গণমাধ্যমকর্মী আইন করা হবে।







