তৃণমূল থেকে প্রতিভা খুঁজে এনে পৃষ্ঠপোষকতা দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল দেশের ক্রীড়াঙ্গনের শক্ত ভিত গড়ে দিয়েছিলেন।







