আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবর্তন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বোর্ডে বাংলা ও ইংরেজি লেখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্তরা হলেন, মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






