আন্তর্জাতিক

তাইওয়ানে চীনবিরোধী নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

তাইওয়ানে চীনবিরোধী নতুন প্রেসিডেন্টের জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানে নির্বাচিত নতুন প্রেসিডেন্টের জয় উদযাপন, রাজনৈতিক নেতারা আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি-ডিপিপি’র প্রার্থী লাই চিং-তে বিজয়ী হয়েছেন।

চীনের সঙ্গে চলমান রেষারেষির মধ্যেই শনিবার ১৩ জানুয়ারি তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন লাই।

নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম চীনবিরোধী নেতা হিসেবে পরিচিত। তাকে ভোট না দেয়ার জন্য নাগরিকদের আহ্বান করেছিল তাইওয়ানকে নিজেদের অঞ্চল দাবী করা চীন।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, লাই পেয়েছেন মোট ভোটের ৪২ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাউ ইউ-ইহ ৩৩ শতাংশ এবং আর কো ওয়েন-জে পেয়েছেন ২৫ শতাংশ ভোট।

যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিবেচনায় এবারের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। এ নির্বাচনকে যুদ্ধ ও শান্তির মধ্যে বিকল্প বেছে নেওয়া বলে মনে করছে চীন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এরপর থেকে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রেখেছে তাইওয়ান।

বিষয়:চীন-তাইওয়ান তাইওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…