চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসানের উপস্থাপনায় পারিবারিক বিনোদনে নতুন যুগের সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
তাহসান পারিবারিক বিনোদন অনুষ্ঠানে উপস্থাপনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে শেষ হলো অপেক্ষার পালা! গত ২৭ জানুয়ারি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি গেম শো “ফ্যামিলি ফিউড বাংলাদেশ” এর প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে বঙ্গ ও এনটিভি-তে। আর শুরুতেই জমে উঠেছে তাহসানের উপস্থাপনায় এই শো-টি।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বঙ্গ জানায়, দর্শকদের হাসি, প্রতিযোগিতা ও স্মরণীয় সব মুহূর্ত উপহার দিয়েছে অনুষ্ঠানটি। যারা বিভিন্ন কারণে এপিসোডটির সম্প্রচার দেখতে পারেননি, তারা বঙ্গ অ্যাপ ডাউনলোড করে সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো সময়ই দেখে নিতে পারবেন এই পর্বটি।

চ্যানেল আই অনলাইন এর পারিবারিক বিনোদন শোতে অতিথিরা হাসিমুখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এই পর্বটিতে থাকা আড্ডা, রসিকতা ও পারিবারিক বন্ধনের দারুণ মিশেল দর্শকদের ভরপুর বিনোদন দেবে। আইকনিক এই অনুষ্ঠানটি বাংলাদেশি দর্শকদের জন্য পারিবারিক বিনোদনের এক নতুন যুগের সূচনা করেছে। দুর্দান্ত ও অপ্রত্যাশিত বেশ কিছু টুইস্টের পর, ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম পর্বে বিজয়ের হাসি হেসেছে প্রাণোচ্ছ্বল সাইদ পরিবার, ও জিতে নিয়েছে এক লক্ষাধিক টাকা সমমানের পুরস্কার।

এই এপিসোডে বুদ্ধি ও কৌশলের লড়াইয়ে মুখোমুখি হয়েছে জাহান পরিবার ও সাইদ পরিবার, প্রতি পরিবারের হয়ে গেমে অংশ নিয়েছেন ৫ জন সদস্য। দুই পরিবারের সদস্যরা সিঙ্গেল মানি রাউন্ড, ডাবল মানি রাউন্ড ও ট্রিপল মানি রাউন্ড নামে মোট ৩ টি রাউন্ডে অংশ নিয়েছেন।

সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে বিজয়ী হওয়া পরিবারটি পেয়েছে “ফাস্ট মানি” নামে একটি বোনাস রাউন্ড খেলার সুযোগ, যেখানে ছিলো আরও বেশি পুরস্কার জিতে নেয়ার সুযোগ। এই গেম শো এর অসাধারণ ও ব্যতিক্রমধর্মী ফরম্যাট দর্শকদের উত্তেজনা তুঙ্গে পৌঁছে দিয়েছিলো। দারুণ মজার এই প্রশ্নগুলি এপিসোডটির দর্শকপ্রিয়তা বাড়িয়েছে।

এপিসোডটির সবচেয়ে নাটকীয় মুহুর্তের একটি ছিলো ট্রিপল মানি রাউন্ড, যেখানে দুই পরিবারকে প্রশ্ন করা হয়: “এমন একটি প্রাণীর নাম বলুন যা আপনাকে জীবন্ত খেয়ে ফেলতে পারবে?” প্রশ্নটি শুনতে খুব সহজ শোনালেও, এর সেরা উত্তরগুলো খুঁজতে দুই পরিবারকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। খুব সহজ এই প্রশ্ন মুহুর্তেই খেলার পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রতিটি ভুল উত্তর খেলার সাসপেন্স বাড়িয়ে দিচ্ছিলো অনেকগুণ।

Reneta

“ফাস্ট মানি” নামের বোনাস রাউন্ডটিও উত্তেজনা ও নাটকীয়তার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছিলো। সাইদ পরিবারের একজন প্রতিযোগী খুব দ্রুত দারুণ কিছু উত্তর দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন, সাথে রাউন্ডটিকেও নিজেদের করে নিয়েছেন।

এই পর্বের মাধ্যমে দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে পর্দায় ফিরেছেন সবার প্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তার চাঞ্চল্য ও উচ্ছ্বাস অনুষ্ঠানটিতে এনে দিয়েছে সতেজতার ছোঁয়া, দর্শকরা তাকে দেখেছেন সম্পূর্ণ নতুন রূপে। পর্দায় তার উপস্থিতি দর্শকদের হৃদয় ছুয়েছে। চতুর কথাবার্তা ও দুর্দান্ত রসিকতার মাধ্যমে তিনি এপিসোডটিতে প্রাণের সঞ্চার করেছেন। খুব সহজেই প্রতিযোগীদের সাথে মিশেছেন তিনি, তাদের সাথে মজা করেছেন অনায়াসে সবাইকে হাসিয়েছেন।

গেমের তীব্র টেনশনের মুহুর্তগুলোতেও তাহসান প্রতিযোগীদের ফুরফুরে মেজাজে থাকতে সাহায্য করেছেন। তার এই আন্তরিকতা ও মাধুর্য দীর্ঘদিন দর্শকদের মনে থাকবে। তাহসানের এই নতুন রূপ অনুষ্ঠানটির আবেদন আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।

এই এপিসোডের বিজয়ী সাইদ পরিবার তাদের অর্জিত পয়েন্টের ওপর ভিত্তি করে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে ২৩,৭০০ টাকার চেক, জয় সিনেমার পক্ষ থেকে পরিবারের ৫ জন সদস্যের জন্য বছরজুড়ে ১০ টি সিনেমার টিকেট ও ফ্রি পপকর্নের কম্বো প্যাক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় পরিবারের দুজনের জন্য স্টেকেশন, ও ফাস্ট মানি রাউন্ড জিতে সুন্দরার পক্ষ থেকে গিফট ভাউচার লাভ করেছে।

পরাজিত জাহান পরিবারকেও খালি হাতে ফিরতে হয়নি। খেলায় অর্জন করা পয়েন্টের ভিত্তিতে তারা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পিএলসির পক্ষ থেকে ২০,৭০০ টাকার চেক, ও সাজগোজের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার পেয়েছে।

ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম সীজন পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। যারা এখনো এই এপিসোডটি দেখার সুযোগ পাননি, তারা যেকোনো সময় বঙ্গ’তে সম্পূর্ণ বিনামূল্যে দেখে নিতে পারবেন এপিসোডটি।

এছাড়াও, প্রতি মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে এনটিভিতে সোমবারের পর্বটি পুনরায় সম্প্রচার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানফ্যামিলি ফিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT