চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি দর্শকের কাছে পৌঁছালো তাহসান-কোনালের প্রথম গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

মোস্তফা কামাল রাজ পরিচালিত আলোচিত সিনেমা ‘যদি একদিন’ এ প্রথম একসঙ্গে প্লেব্যাক করেছিলেন তাহসান খান ও চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনাল। জনপ্রিয় এই দুই তারকার প্রথম প্লেব্যাক করা গানটি কোটির বেশী দর্শকদের কাছে পৌঁছেছে।

‘আমি পারবো না তোমার হতে’ শিরোনামে গানটি লিখেছিলেন মাহমুদ মানজুর, সুর সংগীত করেছিলেন নাভেদ পারভেজ। রোমান্টিক কথা, আবেগ ও দোটানার মিশ্রণে গানটিতে পর্দায় হাজির হয়েছিলেন তাহসান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী।

মুক্তিপ্রাপ্ত সিনেমাটির পাশাপাশি গানটিও ব্যাপক প্রশংসিত হয়। এর আগে তাহসান ও কোনালের আলাদাভাবে একাধিক গান কোটি মানুষের কাছে পৌঁছালেও প্রথম এই দুই শিল্পীর দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি কোটি ভিউ ছাড়ালো। ভিউ কোটি পার হলেও টের পাননি কোনাল।

Banglabid

নিজের ফ্যান পেজে গানটি শেয়ার করে এই শিল্পী লিখেছেন, ‘প্রিয় গানটি ১০ মিলিয়ন (এক কোটি) ভিউ কবে হলো টের পাইনি!’

কোনাল বলেন, দর্শকদের জন্য গান করি। তারা ধারাবাহিকভাবে আন্তরিকতার সঙ্গে আমার গানগুলো গ্রহণ করছেন, এটা সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার ব্যাপার। ‘যদি একদিন’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক রাজ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে দর্শকদের জন্য অন্তর থেকে ভালোবাসা। তারা সবসময় আমার গানগুলো পছন্দ করে প্রাণবন্ত করেন।

‘যদি একদিন’ ২০১৯ সালের অন্যতম আলোচিত সিনেমা। একজন সিঙ্গেল ফাদার, বন্ধুত্ব, প্রেম-পারিবারিক গল্পকে কেন্দ্র করে এ সিনেমায় তাহসান-শ্রাবন্তী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেন তাসকিন, সাবেরি আলম, নাজিবা বাশার এবং রাইসা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কোটি ভিউকোনালগানজুটিতারকাতাহসাননাজিবা বাশারপ্লেব্যাকভিউমোস্তফা কামাল রাজযদি একদিনরাইসাসাবেরি আলমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT