চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসকের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক পদে যোগ দিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী তাহমিনা রহমান। সংস্থাটির নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ১৫ এপ্রিল এ দায়িত্ব নিয়েছেন।

তাহমিনা রহমান মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকার বিষয়ে তিন দশকেরও বেশি সময় ধরে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

এর আগে তিনি ২০১৯-২০ সময়ে আসকের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সংস্থাটির বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য হিসেবেও যুক্ত ছিলেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল-১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণ, নীতিনির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Banglabid

তাহমিনা রহমানের নেতৃত্বে বাস্তবায়িত উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে তথ্যপ্রাপ্তির অধিকার জোরদার করা, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি এবং অনলাইন মতপ্রকাশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন।

মানবাধিকার খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের ‘এমবিই’ সম্মানে ভূষিত হন। এছাড়া ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য ফ্রাঙ্কো-জার্মান প্রাইজ অর্জন করেন।

শিক্ষাজীবনে তাহমিনা রহমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

Reneta

আসক প্রত্যাশা করছে, তাহমিনা রহমানের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব সংস্থাটির মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণে নতুন গতি আনবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন ও সালিশ কেন্দ্রতাহমিনা রহমাননির্বাহী পরিচালক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাড়ির জ্বালানি নিয়ে ভোগান্তি কমছে না

পরবর্তী

গুলশানে সীসাবারে অভিযান, ম্যানেজার আটক

পরবর্তী

গুলশানে সীসাবারে অভিযান, ম্যানেজার আটক

ঢাকা মহানগর পুলিশ লোগো, পুলিশ ব্যাজ ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ৩ থানার ওসি বদলি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT