বিনোদন

‘ডুন’ প্রিকুয়েল সিরিজে টাবু

অভিনেত্রী টাবু ডুন প্রিকুয়েল সিরিজে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী টাবু ডুন প্রিকুয়েল সিরিজে অংশগ্রহণের জন্য প্রস্তুত, তিনি কালো পোশাক পরেছেন এবং হাসিমুখে পোজ দিয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলচ্চিত্র নির্মাতা ডেনিস ভিলেনিউভের ব্লকবাস্টার ফিল্ম ফ্র্যাঞ্চাইজি ‘ডুন’-এর প্রিকুয়েল সিরিজ ‘ডুন: প্রোফেসি’-তে থাকছেন বলিউড অভিনেত্রী টাবু।

আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, টাবু সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় অভিনয় করবেন, যেটা ‘শক্তিশালী’, ‘বুদ্ধিমান’ এবং ‘আকর্ষণীয়’ চরিত্র হিসাবে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনটিতে। মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়ার মতো চরিত্র এটি।

এইবিও ম্যাক্সের সিরিজ ‘ডুন: প্রোফেসি।’ এটি ব্রায়ান হারবার্ট এবং কেভিন জে অ্যান্ডারসনের “সিস্টারহুড অফ ডুন” উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। এর আগে সিরিজটির নাম ছিল ‘ডুন: দ্য সিস্টারহুড।’

এর আগেও আন্তর্জাতিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে টাবুর। তিনি ‘দ্য নেমশেক’, ‘লাইফ অব পাই’ এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’-তে অভিনয় করেছিলেন।

‘ডুন: প্রোফেসি’র প্রিমিয়ারের তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা। এই সিরিজে আরও আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রন, সারাহ-সোফি বসনিনা এবং শ্যালম ব্রুন-ফ্র্যাঙ্কলিন।

বিষয়:টাবু ডুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…