ফুটবল

বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আউয়াল

তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে বক্তা হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে বক্তা হিসেবে উপস্থিত, নির্বাচনী প্রচার সভার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হবে। সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ কথা জানান তিনি।

তাবিথ আউয়াল বলেছেন, ‘আপনারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। জানতে চেয়েছেন আমি বাফুফের আগামী নির্বাচনে অংশ নেব কিনা। জ্বি, আমি নিবো। এখন প্রশ্ন হচ্ছে, কোন পদে? আমি সভাপতি পদে দাঁড়াব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তাবিথ ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে একই পদে হেরে যান।

এর আগে, বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাফজয়ী আমিনুল হককে কয়েকদিন আগে তরফদার রুহুল আমিনের বাফুফে সভাপতি প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

বিষয়:আমিনুল তাবিথ বাফুফে বিএনপি রুহুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…