বিনোদন

‘আপনার সাথে কাজ করবো, এটা কখনো ভাবি নাই’

শাকিবকে ‘গাল্লি বয়’ খ্যাত শিল্পী তবীব

দুই ব্যক্তি হাসিমুখে বসে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি একটি অফিসে বসে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হচ্ছেন, একটি পাতা ও কলমের পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’র গান ‘কথা আছে’ এখন সবার মুখে মুখে। অনলাইনে রীতিমত ট্রেন্ডিংয়ে গানটি। সুপারস্টার শাকিব খানের ঠোঁটে প্রথমবার এমন গান পেয়ে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরাও। ইতিবাচকভাবে গানটি দর্শকের কাছে পৌঁছানোয় শাকিব নিজেও উল্লসিত।

বৃহস্পতিবার রাতে ‘কথা আছে’ গানটির নেপথ্যের মানুষ ‘গাল্লি বয়’ খ্যাত শিল্পী তবীব মাহমুদের সঙ্গে আড্ডায় দর্শকের মধ্যে গানটির প্রভাব নিয়ে কথা বলেন শাকিব। এই গানটিতে শুধু কণ্ঠ নয়, লিখেছেনও তবীব। এমন গান রচনা করায় তরুণ এই শিল্পীকে ধন্যবাদ জানান ঢাকাই সিনেমার এই সুপারস্টার।

বৃহস্পতিবার রাতের আড্ডার একটি ভিডিও শাকিব খান তার ফ্যান পেজে প্রকাশ করেন শুক্রবার সন্ধ্যায়। সেই ভিডিওতে ‘কথা আছে’ গানটির পাশাপাশি শাকিবকে সামনে পেয়ে তরুণ র‌্যাপার তবীব অকপটে নিজের ভালো লাগার কথাও বলতে।

ভিডিওতে দেখা যায়, আড্ডার ভঙ্গিতে শাকিবের মুখোমুখি বসে আছেন তবীব। কথা প্রসঙ্গে এক সময় তিনি বলেন,‘আগে যখন সিনেমা দেখতাম, তখন আপনি অনেক ছোট ছিলেন। মান্না, রুবেল ছিলো। আমি আমার বন্ধুকে বলতাম, দেখিস একদিন শাকিব খান অনেক বড় নায়ক হবে।’ এসময় হাসিতে মেতে উঠেন শাকিব তবীব সহ অন্যরাও!

এসময় তবীবকে আরও বলতে শোনা যায়,‘আমার আপনাকে খুব ভাল লাগতো। অনেস্টলি যদি বলি, আপনার লুকের জন্যই ভাল্ লাগতো। ছোট সময় এক বন্ধু আরেক বন্ধুর সাথে লাঠি দিয়ে যখন যুদ্ধ যুদ্ধ খেলা খেলতাম, তখন আমি বলতাম ‘আমি শাকিব খান বা আরেকজন বলতো আমি রুবেল’। আমার খুব ভাল লাগলো যে সরাসরি আপনাকে দেখলাম। কিন্তু আপনার সাথে কাজ করবো, এটা কখনও ভাবি নাই।’

মুক্তি প্রতীক্ষিত ‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন নির্মাণ করেছেন তপু খান। এটি তার প্রথম ছবি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে শাকিবের ‘লিডার’ বাজিমাৎ করতে পারে। যার নমুনা ‘কথা আছে’ গানটি!

বিষয়:ঈদের ছবি কথা আছে গান তপু খান তবীব মাহমুদ বুবলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…