ক্রিকেট

আফগানিস্তানকে দুইশ পেরোনো লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

আফগানিস্তানের ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের ব্যাটসম্যান ব্যাটিং করছেন, বিপক্ষ দলের ফিল্ডার ও দর্শকরা দর্শক সিটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। দুদলের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। ম্যাচে নিকোলাস পুরানের ঝড়ো ইনিংসে ভর করে আফগানদের দুইশ পেরোনো লক্ষ্য দিয়েছে স্বাগতিক দলটি।

সেন্ট লুসিয়ায় মঙ্গলবার ভোরে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২১৮ সংগ্রহ করে রোভম্যান পাওয়েলের দল। জয়ের জন্য আফগানদের সামনে পাহাড়সম ২১৯ রানের লক্ষ্য।

ব্যাটে নেমে শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্বক ক্রিকেট খেলেছে ক্যারিবীয় বাহিনী। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে।

৬ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন পুরান। ২ রানের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না উইকেটরক্ষক ব্যাটার। পুরানের সঙ্গে জুটি গড়ে ৮ চারে ২৭ বলে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জনসন চার্লস।

শাই হোপ ২৫ ও পাওয়েলের ব্যাট থেকে আসে ২৬ রান। শেষদিকে আন্দ্রে রাসেল ৩ ও শেরফান রাদারফোর্ড ১ রান করে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব নেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার করেন নাভিন-উল-হক ও আজমাতুল্লাহ ওমরজাই।

বিষয়:আফগানিস্তান২৪ ওয়েস্ট ইন্ডিজ২৪ পুরান রশিদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…