চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের রান আর রেকর্ডের জোয়ারে ভেসে গেল ওমান। কলম্বোতে ৯৬ রানের জয়ে তিন ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল আইরিশরা। হ্যাটট্রিক পরাজয়ে এবারের বিশ্বকাপে সবার আগে বিদায় নিশ্চিত হলো ওমানের।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শনিবার টসে জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান ওমান অধিনায়ক যতিন্দর সিং। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৫ রানের সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ, এমনকি এ সংস্করণের বিশ্বকাপের ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। ২০০৭ আসরে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৮ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে ওমান।

আয়ারল্যান্ডের শুরুটা কিন্তু ভালো ছিল না। টপ অর্ডারে তিন উইকেট পড়েছে ৫ ওভারের মধ্যে ৪৫ রানে। ৭.৩ ওভারে ৬৪ রানে পড়েছে চতুর্থ উইকেট। এর মধ্যে ফিরে যান টিম টেক্টর (৫), রস আদাইর (১৪), হ্যারি টেক্টর (১২) ও কার্টিস ক্যাম্ফার (১৪)। তখন আইরিশ সমর্থকেরাও নিশ্চয়ই এত বড় দলীয় সংগ্রহের স্বপ্ন দেখেননি।

Banglabid

কিন্তু সেটা সম্ভব হয়েছে অবিশ্বাস্য দুটি জুটির কারণে। পঞ্চম উইকেটে অধিনায়ক লোরকান টাকার ও গ্যারেথ ডেলানির ৫৬ বলে ১০১ রানের জুটি যদি দুর্দান্ত হয়, তাহলে ষষ্ঠ উইকেটে টাকারের সঙ্গে জর্জ ডকরেলের ১৯ বলে ৭০ রানের জুটিটি অবিশ্বাস্য।

১০ চার ও ৪ ছক্কায় টাকারের ব্যাট থেকে এসেছে ৫১ বলে অপরাজিত ৯৪। ডেলানি করেন ৩০ বলে ৫৬ এবং ৯ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন ডকরেল। শেষ ৫ ওভারে ৯৩ রান তুলেছে আয়ারল্যান্ড, যা টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘ডেথ ওভারে’ তৃতীয় সর্বোচ্চ। টাকার এবং ডকরেলের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে অবশ্য নতুন রেকর্ড হয়েছে। তাদের এই জুটিতে ওভারপ্রতি রান উঠেছে ২২.১০ করে!

টি-টুয়েন্টি বিশ্বকাপে এর আগে কোনো জুটিতে ওভারপ্রতি গড়ে এত বেশি রান ওঠেনি। টাকার-ডকরেল এ পথে পেছনে ফেলেন ২০১০ আসরে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাইক হাসি-মিচেল জনসনের জুটিকে। ১৬ বলে ৫৩* রানের সেই জুটিতে তারা ওভারপ্রতি ১৯.৮৭ করে তুলেছিলেন।

Reneta

বিশাল রান তাড়ায় ১১ ওভারে শতরানের কাছাকাছি যাওয়া ওমানের ব্যাটিং পরে মুখ থুবড়ে পড়ে। গুটিয়ে যায় ১৪০ রানে। ৪২ রানের মধ্যে হারায় তারা শেষ ৮ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডওমানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসলোরকানশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT