চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬, সাউথ আফ্রিকার কেউ নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ভারতীয় খেলোয়াড়ের উল্লাস, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ের ব্যর্থতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের পারফর্মারদের নিয়ে সেরাদের সেরা একাদশ সাজিয়েছে আইসিসি। জায়গা পেয়েছেন বিশ্বজয়ীদের ৬ তারকা, একাদশে নেই রানার্সআপ সাউথ আফ্রিকার কেউ।

চার দেশের ক্রিকেটার আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন। আধিপত্য ধরে রেখেছে চ্যাম্পিয়ন ভারত। একাদশে আফগানিস্তানের ৩ ক্রিকেটার এবং একজন করে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পারফর্মার জায়গা করে নিয়েছেন।

ওপেনিং জুটিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তান উইকেটরক্ষক-ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ জায়গা পেয়েছেন। এবারের বিশ্বকাপে ২৫৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক রোহিত। ২৮১ রান করে আসরের সর্বোচ্চ সংগ্রাহক গুরবাজ।

তিনে ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। টুর্নামেন্টে ২২৮ রান করেছেন তিনি। পরের অবস্থানে ভারতের মিডলঅর্ডার তারকা সূর্যকুমার যাদব, ২ হাফসেঞ্চুরির ইনিংসের সঙ্গে করেছেন ১৯৯ রান।

অলরাউন্ডিং ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন একমাত্র অস্ট্রেলিয়ান মার্কাস স্টয়নিস। তার দল সেমিফাইনালে না উঠতে পারলেও ১৬৯ রান ও ১০ উইকেট নিয়েছেন অজি তারকা। অলরাউন্ডারদের বাকি দুজন ভারতের- হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

বোলিং আক্রমণে ভারত ও আফগানিস্তানের দুজন করে আছেন। ১৪ উইকেট নেয়া আফগান লেগ স্পিনার রশিদ খান ও ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ শিকারি ফজলহক ফারুকী। সঙ্গে আছেন ১৭ উইকেট নেয়া ভারতীয় পেসার আর্শদীপ সিং ও ৪.১৭ ইকোনমিতে ৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হওয়া জাসপ্রীত বুমরাহ।

Reneta

দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ১৫ উইকেট নেয়া সাউথ আফ্রিকার এনরিখ নর্টজে।

আইসিসির সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও ফজলহক ফারুকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআফগানিস্তানগুরবাজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফারুকীভারত২৪রোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেরা একাদশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT