চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২৭, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচ সিরিজ খেলেই টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সাউথ আফ্রিকা নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল। স্কোয়াডে থাকা প্রথম সারির কয়েকজনকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য প্রোটিয়ারা হোয়াইটওয়াশের হতাশায় ডুবল। বিশ্বকাপ দলে থাকা ৭ ক্রিকেটারকে ছাড়াই ক্যারিবীয়রা ৮ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।

জ্যামাইকায় রোববার তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা অতিথিরা ৭ উইকেটে তোলে ১৬৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩৭ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায়।

সাউথ আফ্রিকার হয়ে সিরিজে অধিনায়কত্ব করেন রসি ফন ডার ডুসেন। যদিও তিনি টি-টুয়েন্টির বিশ্ব আসরের স্কোয়াডেই নেই। তার খেলা ৩১ বলে এক চার ও ৫ ছক্কায় ৫১ রানের ইনিংসেই অতিথি দল লড়াইয়ের পুঁজি পায়। উয়ান মুল্ডার ২৮ বলে করেন ৩৬ রান।

Banglabid

স্বাগতিকদের হয়ে ৩৯ রান খরচায় ৩ উইকেট পান ওবেদ ম্যাককয়। দুটি করে উইকেট পান শামার জোসেফ ও গুডাকেশ মোতি।

সিরিজে ক্যারিবীয়দের নেতৃত্ব দেয়া ব্রেন্ডন কিং ও জনসন চার্লস উদ্বোধনী জুটিতে মাত্র ৬.৪ ওভারেই ৯২ রান যোগ করেন। বিধ্বংসী ইনিংস খেলে ফিফটি হাঁকানো চার্লস ২৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৬৯ রান করেন। কিং ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৪ রানে সাজঘরে ফেরেন। কাইল মায়ার্স ২৩ বলে ৪ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় পাইয়ে দেন।

জেরাল্ড কোয়েটজে ও এনকাবায়োমজি পিটার সাউথ আফ্রিকার হয়ে একটি করে উইকেট পকেটে পুরেন।

Reneta

বিশ্বকাপে ডি-গ্রুপে প্রোটিয়াদের প্রথম ম্যাচ ৩ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ৮ জুন নেদারল্যান্ডস, ১০ জুন বাংলাদেশ ও ১৫ জুন তারা নেপালের মুখোমুখি হবে। সি-গ্রুপে ক্যারিবীয়দের প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ৯ জুন উগান্ডা, ১৩ জুন নিউজিল্যান্ড ও ১৮ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ লেখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল

পরবর্তী

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের কিছু এলাকা প্লাবিত

পরবর্তী
উপকূলের বাড়ি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের কিছু এলাকা প্লাবিত

বয়সী ক্রিকেটার কিশোরের ছবি, হেলমেট পরা, ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরের ক্রিকেটার হওয়ার গল্পে মিমির ওয়েব ফিল্ম

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT